আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬

23 January 2022, 5:32:37

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কিছুটা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। ভাইরাসটিতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২২৩ জনের। আর মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১.২৯ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।