হেফাজত নেতা জাফরুল্লাহ খান আর নেই

21 January 2022, 9:13:32

হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের প্রতিষ্ঠিত চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া দামপাড়া মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।