বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

11 December 2021, 2:04:37

রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১২টা ১৫ মিনিটে আগুনের খবর পান তারা। ঘটনাস্থলে তাদের আটটি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।