নতুন ও ভয়ংকর ভ্যারিয়েন ওমিক্রন: ওসমানী বিমানবন্দরে সতকর্তা জারি

1 December 2021, 2:07:50

করোনা ভাইরাসের নতুন ও ভয়ংকর ভ্যারিয়েন ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী বিমানবন্দরসহ বেশ কয়েকটি ইমিগ্রেশনে সতকর্তা জারি করেছে সিভিল সার্জন সিলেট।সিলেট জেলা সিভিল সার্জন পেমানন্দ মন্ডল জানিয়েছেন, করোনাভাইরাসের খুবই ভয়ংকর ধরণ ওমক্রিন যেনো দেশে বিস্তার লাভ করতে না পারে সে জন্য আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে করতে হবে। পাশাপাশি সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকতারা সিলেটের বিভিন্ন স্থলবন্দর ভ্রমণ করবে। যদিও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সরাসরি আফ্রিকার কোনোসরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসে তাহলে তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।