পদ্মায় ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে ফেরি

27 October 2021, 10:20:52

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৯টি গাড়ি নিয়ে ডুবে গেছে রো রো আমানত শাহ নামে একটি ফেরি।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরিডুবির ঘটনায় ১৯টি গাড়ি পদ্মায় পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। ডুবে যাওয়া গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ ট্রাক ছিল। ফেরিটি ডুবে যাওয়ার সময় অনেকে নেমে পড়েন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।