আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ
21 October 2021, 10:28:32
তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউপি চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় গণভবনে এই সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিতর্কিতরা। নৌকা পেতে কেন্দ্রমুখী দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
