১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিন ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।
এ সফরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাবর আজমরা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুরে।
সফরের সূচি চূড়ান্ত। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকায়।
এখন থেকে ঠিক ছয় বছর আগে ২০১৫ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। লম্বা বিরতির পর ফের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান।
সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
