বরগুনায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

9 November 2023, 10:34:33

বরগুনার আমতলীতে ঢাকাগামী সাকুরা পরিবহণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাত ৮টায় চার যাত্রী নিয়ে তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহণ আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা নামক স্থানে পৌঁছালে ২০-২৫ জন পিকেটার বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

আগুন লাগার ঘটনা শুনে আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে দুর্বৃত্তদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।