Saturday 24 October, 2026
For Advertisement
খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই
18 June, 2021 7:37:48
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি জানান, শুক্রবার ভোরে রাজশাহী নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।
কামরুল মনির মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।
তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে থাকতেন। তাদের কোনো সন্তান নেই।
কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি।
আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন কামরুল মনির। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore