Wednesday 29 April, 2026

For Advertisement

জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

29 January, 2026 10:40:34

নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে জামায়াতের মহিলা শাখা জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের কর্মসূচির কথা জানান।

তিনি বলেছিলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore