For Advertisement
পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক রাখা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত করা হবে না। ২০০৮ সালে দলীয় নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে এখন পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; বাতিল হয়েছে ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) ও পিডিপি (বাঘ)–এই তিন দলের নিবন্ধন।
বাতিল হওয়া দলগুলোর প্রতীকের বিষয়ে ইসি ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের প্রতীক ইসির অধীনে রয়েছে। তাই এসব প্রতীক পোস্টাল ব্যালটে রাখতে বাধা নাই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ১১৮টি প্রতীক চূড়ান্ত করেছে ইসি। ভোটের আগেই পোস্টাল ব্যালট পাঠাতে হয় বলে এতে প্রার্থীর নাম নয়, শুধু প্রতীক থাকবে। সংশ্লিষ্ট আসনের প্রার্থী সম্পর্কে তথ্য ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে দেখে প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore