Wednesday 29 April, 2026

For Advertisement

তিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

3 October, 2025 6:47:01

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতির পদ পেয়েছেন রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. ইফতিখারুল আলম বসুনীয়া।

অন্যদিকে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন মো. আল-আমিন রাহাত ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. ফাহিম আফ্রিদী উৎস।

অপরদিকে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন মো. জামিরুল ইসলাম (জামিল) ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের। ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।

তিন বিশ্ববিদ্যালয়ের কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore