Friday 23 October, 2026

For Advertisement

এবার খালেদা জিয়াকে নিয়ে সিনেমা

20 August, 2024 4:23:29

দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এ বিষয়ে পরিচালক জামান জানান, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।

এ নির্মাতা আরও বলেন, অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে শুটিংয়ের আগেই ছবির কাস্টিং জানানো হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore