Monday 27 July, 2026
For Advertisement
খালেদা জিয়ার বাসভবনে বিএনপির শীর্ষ নেতারা
11 April, 2024 9:07:55
পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছেন দলটির শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার রাত ৮টার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান গুলশানে খালেদা জিয়ার ‘ফিরোজা’ বাসভবনে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
এছাড়া আজ রাতে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore