Sunday 25 October, 2026

For Advertisement

ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি: কাদের

23 March, 2024 1:47:34

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। বরং ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল। শনিবার (২৩ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কোন ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধীতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে মির্জা ফখরুল দমন নিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে।

তিনি আরও বলেন, সারা ঢাকা শহরে এই ইফতার বিতরণ ছড়িয়ে দিতে হবে। নিত্য পণ্যের দাম বাড়াতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছু দাম কমতে শুরু করেছে। আরও কমবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore