Sunday 25 October, 2026

For Advertisement

রিজভীর ভারতীয় চাদর ছুড়ে ফেলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

22 March, 2024 3:05:39

বিএনপির জ্যেষ্ঠ ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারতীয় শাল ফেলে দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একজন নেতা নিজের চাদর ছুড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছেন। এটা কতটা অবাস্তব, এটা করে কি সম্ভব? আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটা বড় অংশ ভারত থেকে আসে। এর সুবিধাও আছে, এতে পরিবহণ খরচ অনেক কম হয়।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারতবিরোধীতা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চান, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেন। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমাদের ক্ষতি করেছে বেশি।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘৬৮ বছরের সীমান্ত সমস্যা নিরসনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে (আওয়ামী লীগ সরকার)। ছিটমহল এমন জটিল বিষয়, এর সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হয়েছে—এমন নজির খুব কম। কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। সম্পর্ক ভালো থাকায় আলাপ-আলোচনার মাধ্যমে ছিটমহল-সীমান্ত চুক্তি বাস্তবায়নের কাজটা তো করছি।

আরও পড়ুন: ভারতীয় পণ্য বর্জনের অনুষ্ঠানে নিজের গায়ের চাদর ছুড়ে ফেললেন রিজভী

২৫ মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করব। (আওয়ামী লীগের) মহানগর উত্তর-দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের যে জেনোসাইড, এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি আরও জোরদার করব। সে জন্য প্রোগ্রামটি বাইরে করব।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore