Sunday 25 October, 2026

For Advertisement

রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে জাপার ইফতার পার্টি ফ্লপ!

15 March, 2024 9:17:35

বিভিন্ন রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে আয়োজিত জাতীয় পার্টির (জাপা-কাদের) ইফতার পার্টিতে উপস্থিত হননি দেশের উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদ এবং কূটনীতিক।

শুক্রবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে খোদ দলের সব শীর্ষনেতারাও উপস্থিত হননি বলে জানা গেছে।

গতবছর রাজনৈতিক নেতা এবং কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যে উপস্থিতি ঘটেছিলো তার সিকিভাগও এবার জাপার ইফতার পার্টিতে সাড়া দেননি।

দলটির দপ্তর সূত্র জানায়, এ ইফতারে শরিক হওয়ার জন্য রমজানের আগে থোকে দাওয়াতপত্র বিলি শুরু করে জাপা। জাতিসংঘ, আমেরিকা, যুক্তরাজ্য, ভারত, জাপান, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, চীনসহ সকল দূতাবাসে জাপার দাওয়াতপত্র পাঠালেও রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা উপস্থিত হননি। তবে, আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভ ও কানাডিয়ান রাষ্ট্রদূত এবং রুশ-তুর্কিয়েসহ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ নেন।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, মন্ত্রী পরিষদের সদস্য, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের অসংখ্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান এবং আসিফ নজরুল ছাড়া আর কাউকে দেখা যায়নি।

খোদ জাতীয় পাটি (জিএম কাদের) অংশের প্রেসিডিয়াম সদস্যের সিংহভাগই ছিলেন অনুপস্থিত।

জাপার এক প্রেসিডিয়াম সদস্য জানান, গতবছর নির্বাচনি বছরের সুযোগ নিয়ে জিএম কাদের পার্টির এক প্রেসিডিয়াম সদস্যকে ইফতার পার্টির যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন। পরবর্তীতে কাঙ্খিত ২৬ আসনে তার নাম না আসায় এবার কেউ ইফতার মাহফিলে আর্থিক সহযোগিতা করেননি।

ইফতারের পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিশ্ব আজ এক ভয়াবহ সংকট অতিক্রম করছে। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা, অসহনশীলতা, অন্যায্যতা, অমানবিকতায়পূর্ণ আমাদের বিশ্বব্যবস্থা।

তিনি আরও বলেন, ক্ষুধা, দরিদ্রতা ও অপুষ্টিতে অগনিত মানুষ আজ দিশেহারা। সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারন করেছে। জরুরী ভিক্তিতেএ সকল সংকটের সমাধান প্রয়োজন ।

তিনি বলেন, মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। সশস্ত্র সহিংসতা ও উন্নয়ন সংক্রান্ত জেনেভা ঘোষণা অনুযায়ী, সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে প্রতি বছর ৫ লাখের বেশি মানুষ মারা যাচ্ছে। এ দ্বন্দ সংঘাতে শুধু মানুষই মারা যাচ্ছে তা নয়; লক্ষ লক্ষ মানুষ আজ বছরের পর বছর নিজ ঘর বাড়ি ছেড়ে দেশান্তরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।

ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুযায়ী নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন বা জনশৃঙ্খলাকে গুরুতরভাবে বিঘ্নিত করার ঘটনাগুলির ফলে ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ১০৮.৪ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, এটিইউ তাজ রহমান লিয়াকত হোসেন খোকা, মাসুদ উদ্দিন চৌধুরী, নোমান মিয়া প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore