Sunday 25 October, 2026
For Advertisement
আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মেজর হাফিজ
2 March, 2024 6:16:39
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। রোববার সকালে তার দেশে আসার কথা রয়েছে।
দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসা নিয়েছেন তিনি। আগামীকাল সকাল ১০টায় তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদ এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মেজর হাফিজকে
তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধাও ছিল। পরে হাইকোর্টের নির্দেশ তার বিদেশযাত্রায় বাধা কাটে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore