Wednesday 28 October, 2026

For Advertisement

জামিন হলো না মির্জা ফখরুলের, মন খারাপ স্ত্রী-কন্যার

10 January, 2024 2:55:48

অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে শাফারু মির্জা সুমি। তাদের আশা ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হাইকোর্ট থেকে জামিন পাবেন। কিন্তু হাইকোর্ট এই মামলায় মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ করে দেন।

আদালতে এই রায় শোনার পর ফখরুলের স্ত্রী-কন্যার মন খারাপ হয়ে যায়। আদালতের রায়ের পর এনেক্স ভবনের সামনে ফখরুলের স্ত্রী-কন্যাকে মন ভার করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এসময় সংবাদমাধ্যম কর্মীরা তাদের ছবি তুলতে গেলে ফখরুলের স্ত্রী বলেন, আমাদের ছবি তুলবেন না। পাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা ফরহাদ আজাদ বলেন, জামিন হয়নি। উনাদের, আমাদের মন ভালো নেই। আপনারা এভাবে ছবি তুলবেন না। এরপর গাড়িতে উঠে মির্জা ফখরুলের স্ত্রী ও কন্যা ঢাকা জজ কোটের দিকে রওনা হন। সেখানে অন্য মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি রয়েছে।

এর আগে ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore