Thursday 15 October, 2026

For Advertisement

২৩ শর্তে ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি

9 March, 2021 9:14:24

স্বাস্থ্যবিধি মানা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য না দেয়াসহ ২৩ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

বুধবার বিএনপির ঢাকা মহানগর উত্তরকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে বেলা আড়াইটা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুমতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

এছাড়া প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নেতা ও সব সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থীরা উপস্থিত থাকবেন।

সমাবেশ পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore