Wednesday 28 October, 2026

For Advertisement

শেখ হাসিনা-রেহানাকে উদ্দেশ করে যা বললেন ফেরদৌস

1 January, 2024 5:40:05

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ঢাকা-১০ হবে দশে দশ। ভোট দিবেন কাকে, নৌকায়। নৌকা আমাদের অস্তিত্ব, নৌকা আমাদের পরিচয়। নৌকা আমাদের ভবিষ্যৎ।

সোমবার বিকালে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানাকে উদ্দেশ করে ফেরদৌস বলেন, একসময় বাবা-মা সন্তানকে আগলে রাখেন। আবার সন্তান বড় হলে বাবা-মাকে দেখে রাখেন, আগলে রাখেন। আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখব। এই এলাকায় আপনাদের দেখেশুনে রাখব।

তিনি বলেন, আমাকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। এই বাগানের মালি হিসেবে এটি পরিচর্যা করলেই হবে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে আপনাকে উপহার দিতে চাই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore