Wednesday 28 October, 2026

For Advertisement

মাজার জিয়ারত দিয়ে জিএম কাদেরের প্রচারণা শুরু

23 December, 2023 5:44:38

মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের শনিবার সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

বেলা সাড়ে ১১টার দিকে মাওলানা কেরামত আলী (রহ.) মাজার জিয়ারত ও মুন্সীপাড়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

জিয়ারত শেষে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় যোগ দেন জিএম কাদের। বিকেলে সদর উপজেলার পাগলা পীর এলাকায় গণসংযোগ করবেন তিনি।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore