For Advertisement
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। বিকাল চারটায় শোভাযাত্রার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা শুরু হয়।শেষ হবে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে।
এদিন দুপুর আড়াইটায় বিজয় শোভাযাত্রায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে জড়ো হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
১৯টি শর্তে মহানগর আওয়ামী লীগকে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হয়। ফলে বিজয় মিছিলটি একদিন পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore