Tuesday 28 July, 2026
For Advertisement
দুপুরে বিএনপির বিজয় র্যালি, নয়াপল্টনে টানানো হচ্ছে মাইক
16 December, 2023 12:28:32
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে নয়াপল্টেন টানানো হচ্ছে মাইক। তালাবদ্ধ দলীয় কার্যালয় সামনে রাখা হয়েছে কয়েকটি পিকাপ। আশপাশের অলিগলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন দলীয় নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন- যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore