For Advertisement
বিএনপি-জামায়াতের নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় শুরু হয় নবম দফার এ অবরোধ। চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
এদিকে অবরোধের আগের রাতে ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগ ঘটে। এ ছাড়া অবরোধ সমর্থনে গত শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সে সময় তিনি বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা এ কর্মসূচি সফল করবেন।
প্রসঙ্গত, গত বুধবার ভোট ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore