For Advertisement
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। দাপ্তরিক এক শোক সংবাদে এ খবর জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউইয়ের আওয়ামী লীগের কার্যালয় থেকে বাবার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দীপু। যদিও আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পাননি, পেয়েছেন তার বাবা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore