For Advertisement
আ.লীগের প্রার্থী হওয়ায় শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
কারামুক্তির পরদিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান শাহজাহান ওমর। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি। বৃহস্পতিবার তাকে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।
এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore