Saturday 24 October, 2026
For Advertisement
রওশনের আসনে প্রার্থী দিলো জাতীয় পার্টি
29 November, 2023 11:20:18
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে দলটি।
বুধবার এ আসনের প্রার্থীর নাম জানিয়েছে দলটি। এর আগে সোমবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ম্যাডামের (রওশন এরশাদ) জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তাই যেন আসন খালি না থাকে সেই জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলবো।
আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore