Sunday 28 June, 2026
For Advertisement
বিকালে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
27 November, 2023 10:44:36
বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি আজ (সোমবার) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে।
রবিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সোমবার (আজ) বিকালে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এর আগে গত শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore