For Advertisement
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।
জানা গেছে, প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।
তিনি আরও জানান, এরশাদ পত্নীর অন্য কোনো শারীরিক জটিলতা নেই। তিনি এখন অনেকটা ভালো বোধ করছেন।
দলের চিফ প্যাট্রনের হাসপাতালে ভর্তির ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম বলেন, ‘আমি শুনেছি উনি (রওশন এরশাদ) সিএমএইচে ভর্তি আছেন। উনার শারীরিক সমস্যা হওয়ায় গতকাল রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore