Friday 1 May, 2026

For Advertisement

ফের দুই দিনের অবরোধের ঘোষনা দিল বিএনপি

2 November, 2023 5:47:41

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারো টানা দুই দিন দেশ ব্যাপি অবরোধের ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার ও সোমবার এ অবরোধের ডাক দেয় দলটি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি।

এদিকে, সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার সকাল ৬ টা থেকে ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা দিয়েছে এলডিপি এবং গণতন্ত্র মঞ্চ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের আজ শেষ হয়েছে আজ। আগামীকাল শুক্রবার ও শনিবার বাদ দিয়ে সপ্তাহের শুরুতে আবারো শুরু হচ্ছে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা করলো।

গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore