Wednesday 28 October, 2026

For Advertisement

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

28 October, 2023 5:50:23

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সরকার পতনের দাবি ও মহাসমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে স্থগিত রেখে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় হরতালের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন।

পরে দলের পক্ষ থেকেও জানানো হয়, হরতালের কর্মসূচি ঢাকায় নয়, সারাদেশেই পালিত হবে।

পূর্বঘোষিত কর্মরসূচি অনুযায়ী শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছিল বিএনপি। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে কার্যালয়ের আশপাশের এলাকাও লোকারণ্য হয়। বিএনপির নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। এরই মধ্যে দুপুরে মহাসমাবেশ চলাকালে কাকরাইলে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মসজিদ পর্যন্ত অবস্থান নিলে হোটেল কন্টিনেন্টাল থেকে আওয়ামী লীগের একটি মিছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে পুরো কাকরাইল, মৎস্যভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুহুর্মুহু বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে সাংবাদিকসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়।

এই হামলার প্রতিবাদে সমাবেশের মঞ্চ থেকে রবিবার সারাদেশে হরতাল পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore