Wednesday 28 October, 2026

For Advertisement

নতুন তিন কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ ও যুবলীগ

14 October, 2023 5:07:49

চলতি অক্টোবরে রাজধানীতে মোট তিনটি সমাবেশ করবে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ। এর মধ্যে আগামী ১৬ অক্টোবর যুবলীগ এবং ১৮ ও ২০ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুব সমাবেশ করবে যুবলীগ। আর আগামী ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া, ২০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

এসব কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, বৈঠকে আমাদের দলের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৬, ১৮ ও ২০ অক্টোবর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিগুলো সফল করার ব্যাপারে আলোচনা হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস উপস্থিত ছিলেন বলেন জানা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore