Wednesday 28 October, 2026

For Advertisement

খালেদা জিয়ার সুচিকিৎসা ও এক দফা দাবিতে আজ বিএনপির মহিলা সমাবেশ

29 September, 2023 10:36:01

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে মহিলা সমাবেশ করবে বিএনপি।

আজ শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সঞ্চালনা করবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিএনপির সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখবেন।

এছাড়াও একই দাবিতে বেলা সাড়ে তিনটায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন ময়দানে গণসমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার।

পৃথকভাবে মালিবাগ মোড়ে বিকাল ৪টায় ছাত্র-শ্রমিক পদযাত্রা করবে এনডিএম। এতে নেতৃত্ব দেবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

পল্টন কালভার্ট রোডে বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদের একাংশ (রেজা-ফারুক)।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore