Wednesday 28 October, 2026

For Advertisement

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

20 September, 2023 12:03:27

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) বলেছেন, দলের মধ্যে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা জনগনের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে কাজ করার আহ্বান। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এ নৌকাকে আবারও বিজয়ী করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তবে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাঘা উপজেলার মনিগ্রাম হাটের নবনির্মিত আধুনিক মার্কেট ও মনিগ্রাম বাজার জামে মসজিদ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ১৫ বছরে উপজেলায় ৩৮৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎসহ বর্তমান সরকার সত্যিকার অর্থে উন্নয়ন করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাফাতুল্লাহ সরকার প্রমুখ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore