For Advertisement
মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতাদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।
যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।
উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম আলোচনায় আসেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore