Monday 27 July, 2026
For Advertisement
নতুন কর্মসূচীর ডাক বিএনপির
11 September, 2023 12:10:32
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একটি সূত্র জানায়, রবিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এ সমাবেশ করা হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore