Thursday 29 October, 2026
For Advertisement
ঢাকা জেলা যুবদলের সভাপতি মুরাদ, সম্পাদক আইয়ুব
29 August, 2023 11:02:14
জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার পাঁচ সদস্যের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।
এর আগে যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ৩০ এপ্রিল। পাঁচ বছর পর নতুন কমিটি পেল যুবদলের এই ঢাকা জেলা সংগঠনটি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore