Thursday 29 October, 2026

For Advertisement

বিকেলে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগ যা করবে

19 August, 2023 12:22:16

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপির নেতাকর্মীরা।শনিবার (১৯ আগস্ট) বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।

অপরদিকে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি নিয়ে আজ মাঠে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (১৮ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এই কর্মসূচি শুরু হবে।

এর আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগ একই কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে সংগঠন দুটি তাদের সকল সাংগঠনিক ইউনিটকে এ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore