Thursday 29 October, 2026
For Advertisement
আজ থেকে সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি
16 August, 2023 12:16:04
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার ( ১৫ আগস্ট ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
রুহুল কবির রিজভী জানান, ১৬ আগষ্ট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে মহানগর জেলা উপজেলা দোয়া মাহফিল। ১৭ আগষ্ট বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে লিফলেট বিতরণ। একদফা দাবি আদায়ে যুগপৎ ধারায় ১৮ আগষ্ট ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
১৯ আগষ্ট জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore