Thursday 29 October, 2026

For Advertisement

এবার সমাবেশের ডাক দিল ১৪ দল

4 August, 2023 11:08:16

বিএনপি, আওয়ামী লীগের সমাবেশ নিয়ে রাজধানীতে বেশ উত্তাপ ছিল কয়েকদিন। সেই উত্তাপে ঘি ঢালে জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি নিয়ে। এমন একটি সময়ে সমাবেশের ডাক দিলো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ‌অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৭ আগস্ট এ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর ১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকার সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore