Thursday 29 October, 2026

For Advertisement

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, সর্তক অবস্থানে পুলিশ

2 August, 2023 5:52:30

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারেককে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল চারটায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এর আগে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ায় রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (২ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকেই বিএনপির দলীয় কার্যালয় ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বিএনপি শত শত নেতাকর্মী অবস্থান করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে, রায় ঘোষণা পর তা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের দাবি, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়ার চক্রান্ত হচ্ছে।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, রায় ঘিরে বিএনপি যেন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore