For Advertisement
সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত: সিইসি
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ছাড়া সংকটগুলো রাজপথে মীমাংসা করার বিষয় নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘কমিশন মনে করে, দলগুলোর এক টেবিলে বসা উচিত। একসঙ্গে চা পান করা উচিত। তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত।’
ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সিইসি একথা বলেন।
বেলা ১১টায় সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধন—এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইসি।
তিনি বলেন, ‘আমরা বলেছি, ওনারাও (মার্কিন দূত) বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এই সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়।’
‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে, তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।’
বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘অক্টোবরে প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা আছে এমন বিশেষজ্ঞরা থাকবেন যুক্তরাষ্ট্রের এই প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলে।’
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore