Thursday 29 October, 2026

For Advertisement

রাস্তায় অবস্থানের কর্মসূচি স্থগিত করল আ.লীগ

29 July, 2023 11:22:56

আজ শনিবার (২৯ জুলাই) বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলো ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি দিয়েছে। এদিন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সে অবস্থান থেকে সরে এসেছে দলটি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, তারা সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আজ শনিবার জানান, ডিএমপির বিধিনিষেধের কারণে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার বদলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় কার্যালয়গুলোতে শান্তিপূর্ণ সতর্ক অবস্থান করছেন দলের নেতাকর্মীরা। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। ঝামেলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো অশান্তি করতে দেওয়া হবে না।

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করলেও বিরোধীরা মাঠে নামলে বসে থাকবেন না তারাও। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দিতে সতর্ক অবস্থানে থাকবেন তারা।

এর আগে গতকাল শুক্রবার বিএনপি ও সমমনা দলগুলো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এর বিপরীতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলের পক্ষ থেকে প্রথমে অবস্থান কর্মসূচি এবং পরে সতর্ক পাহারায় থাকার কর্মসূচি ঘোষণা করা হয়।

তবে কোনো দলকেই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বিএনপি ও তাদের সমমনারা কর্মসূচি অব্যাহত রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

তারা বলেন, সেই শঙ্কা থেকেই সরকারবিরোধীদের অবস্থান কর্মসূচির নামে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে তাদের শান্তি সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore