Wednesday 26 August, 2026

For Advertisement

রোববারের মধ্যে গণ অধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

8 July, 2023 11:34:42

আগামীকাল রোববারের (৯ জুলাই) মধ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠানো হয়।জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি কেন্দ্রীয় অফিসটি ছাড়ার নোটিশটি পাঠিয়েছেন।

এতে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত।

ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore