For Advertisement
শপথ নিলেন জায়েদা খাতুনসহ তিন সিটি মেয়র
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক এবং বরিশালের খোকন সেরনিয়াবাত শপথগ্রহণ করেছেন।
সোমাবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এর পর এই তিনি সিটির কাউন্সিলরদের শপথগ্রহণ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এরপরও দুপুর ১২টায় শপথ নেবেন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা।
গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গাজীপুরে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হন। এছাড়া বাকি চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
জায়েদা খাতুন ছাড়া অপর চার নির্বাচিত মেয়র হলেন-রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে খোকন সেরনিয়াবাত, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore