Saturday 31 October, 2026

For Advertisement

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

27 June, 2023 5:00:24

ঈদের পর দেশের প্রধান ছয়টি শহরে ‘দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে আগামী ১৫ জুলাই নোয়াখালীতে, ১৯ জুলাই দিনাজপুর, ২৮ জুলাই রাজশাহী, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ এবং ১৯ আগস্ট বরিশালে পদযাত্রা করবে দলটি।

রিজভী জানান, দলের পক্ষ থেকে ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচি কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল সফল করবে।

তিনি আরো বলেন, কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ইতোমধ্যে ওই চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেছেন। বিএনপির এই নেতা বলেন, বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে।

এ সময় ঈদুল আজহার আগেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির, সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন, এস এম জাহাঙ্গীর, হারুনুর রশিদ, ইউসুফ বিন কালুসহ কারান্তরীণ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান রিজভী।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore