শেখ সেলিমের দোয়া নিলেন আরাফাত
17 June 2023, 10:37:33
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ সেলিমের দোয়া নিলেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
শুক্রবার রাত সাড়ে আটটায় শেখ সেলিমের বনানীর বাসভবনে গিয়ে সাক্ষাত করেন তিনি। এ সময় মোহাম্মদ এ আরাফাতকে আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন শেখ সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: