- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণা
গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ চলমান আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রমজানের ঈদের পর মহানগর বিএনপির এটি বড় আকারের কর্মসূচি।
সূত্রমতে, এ সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ব্যাপক শোডাউনের লক্ষ্যে প্রতি জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমাদের প্রস্তুতি চলছে। থানায় থানায় কর্মিসভা হয়েছে।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এই সমাবেশকে সফল করাতে মহানগর ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস এই সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: