- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
আওয়ামী লীগের যৌথ সভা আজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আজ শনিবার (৬ মে)।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ যৌথ সভায় সভাপতিত্ব করবেন।
স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সংশ্লিষ্টদের সভায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: